Print

সারাদিন

পিছিয়ে গেল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৫

সারাদিন ডেস্ক

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার (১ জানুয়ারি) শুরু হচ্ছে না ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলাটি আগামী ৩ জানুয়ারি থেকে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপপরিচালক মো. রফিকুল ইসলামের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান ১ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ইতোমধ্যে প্রেরিত আমন্ত্রণপত্র নির্ধারিত নতুন তারিখে প্রযোজ্য থাকবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৩ জানুয়ারি মেলার উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।

Nagad
Nagad