Print

সারাদিন

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

প্রকাশিত: ১২:০৪ অপরাহন, জানুয়রী ৮, ২০২৬

শরীয়তপুর সংবাদদাতা:

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ধারণা, ককটেল তৈরি করার সময় বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত শনিবার রাত থেকে দুই পক্ষের মধ্যে একাধিক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে এলাকায় বিকট শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা একটি রসুন ক্ষেতে সোহান বেপারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। মরদেহে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Nagad
Nagad

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।