Print

সারাদিন

সম্পাদকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্, জানুয়রী ১০, ২০২৬

সারাদিন ডেস্ক

গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানস্থলে পৌঁছে তারেক রহমান নিজে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুভেচ্ছা বিনিময়ের এই আয়োজনে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন।