Print

সারাদিন

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে (রোববার, ১১ জানুয়ারি)

প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্, জানুয়রী ১১, ২০২৬

সারাদিন ডেস্ক

রাজধানীতে বিভিন্ন কর্মসূচির কারণে সড়কে যানজট ও ভোগান্তি হতে পারে। বাইরে বের হওয়ার আগে আজকের উল্লেখযোগ্য কর্মসূচিগুলো জেনে নিন-

বিএনপির কর্মসূচি

সময়: দুপুর ১২টা

স্থান: নয়াপল্টন, ভাসানী ভবন মিলনায়তন

কর্মসূচি: জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজ

প্রধান অতিথি: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু

Nagad
Nagad

ডিএনসিসির কর্মসূচি

সময়: বেলা ১১টা

স্থান: গুলশান-২, নগর ভবন

কর্মসূচি: নাগরিক পদক–২০২৫ প্রদান অনুষ্ঠান

উপস্থিত থাকবেন: উপদেষ্টা আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসান

এনবিআরের কর্মসূচি

সময়: দুপুর ১২টা

স্থান: নির্ধারিত ভেন্যু (ডেমোনস্ট্রেশন সেশন)

কর্মসূচি: অনলাইন মার্চেন্ট ওয়ালেটের মাধ্যমে e-TDS ও A-Challan সিস্টেম উদ্বোধন/ডেমোনস্ট্রেশন

প্রধান অতিথি: এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কর্মসূচি

সময়: বেলা ১১টা

স্থান: প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকা

কর্মসূচি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এমএফএস ‘এমক্যাশ’-এর রিব্র্যান্ডিং উদ্বোধন

প্রধান অতিথি: গভর্নর ড. আহসান এইচ মনসুর