প্রকাশিত: ৭:৪৪ অপরাহন, জানুয়রী ১২, ২০২৬
সারাদিন ডেস্ক
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রানার গ্রুপে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে একজন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের অবশ্যই এমবিএস অথবা বিবিএস (অ্যাকাউন্টিং) ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে।
পদটি ফুলটাইম এবং নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়। নির্বাচিত প্রার্থীকে ঢাকার তেজগাঁও এলাকায় কাজ করতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে বিডিজবস ডটকম ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬।