Print

সারাদিন

গণভোটের গুরুত্ব বোঝাতে মাঠে নামলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা

প্রকাশিত: ৬:১৫ অপরাহন, জানুয়রী ১৫, ২০২৬

সারাদিন ডেস্ক

গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী প্রচারণা শুরু করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রেস উইং জানায়, নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদানসংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যরা আজ থেকেই মাঠপর্যায়ে এ প্রচার কার্যক্রম শুরু করেছেন। আগামী ২১ জানুয়ারি পর্যন্ত তারা দেশের বিভিন্ন জেলায় গিয়ে গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করবেন।

এই প্রচারণার অংশ হিসেবে উপদেষ্টা পরিষদের সদস্যরা স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। একই সঙ্গে গণভোটে সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধে কাজ করবেন।

প্রচারণার প্রথম দিনে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।