Print

সারাদিন

জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি থাকার তথ্য জানাল বিএনপি

প্রকাশিত: ১১:৪৯ অপরাহন, জানুয়রী ১৫, ২০২৬

সারাদিন ডেস্ক

বিভিন্ন সময়ে অস্বীকারের পর এবার আনুষ্ঠানিকভাবে বিএনপি জানিয়েছে, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি রয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে, তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি সম্প্রতি মেটা কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাই করা হয়েছে। ব্লু টিকপ্রাপ্ত এই দুটি হ্যান্ডেল ছাড়া তার আর কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।’

মাহদী আমিন জানান, বিএনপির আইসিটি দপ্তর কর্তৃক ৫০টিরও বেশি ফেইক আইডি ও পেজ রিমুভ করা হয়েছে, যেসব হ্যান্ডেল থেকে ডিপফেইক ও এআই-জেনারেটেড ভিডিও পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল। আরও কিছু আইডি ও পেজ অবশিষ্ট আছে; সেগুলো অপসারণের বিষয়ে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলমান রয়েছে। জাইমা রহমানের আইডি দুটি হল, ফেসবুকে https://www.facebook.com/zzrahman25 ও ইনস্টাগ্রামে https://www.instagram.com/zzrahman25।

এ সময় মাহদী আমিন জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের নাম ব্যবহার করেও একাধিক ভুয়া ফেসবুক পেজ খোলা হয়েছে। এসব পেজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বানোয়াট ও বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই-ডা. জোবায়দা রহমানের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা পেজ নেই। এ বিষয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।’

Nagad
Nagad

নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে মাহদী আমিন বলেন, ‘বর্তমানে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মাধ্যমে জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এ প্রেক্ষাপটে বিএনপি নির্বাচন কমিশনের কাছে একটি কার্যকর ফ্যাক্ট-চেকিং সেল গঠনের দাবি জানিয়েছে।’

তিনি দ্রুত সময়ের মধ্যে দেশব্যাপী ফ্যাক্ট-চেকিং সেল কার্যকর করার আহ্বান জানান।