Print

সারাদিন

যাকেই ভোট দেন, বিবেচনা করে দেবেন: নাহিদ ইসলাম

প্রকাশিত: ২:৫৯ অপরাহন, জানুয়রী ২৫, ২০২৬

সারাদিন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ও সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘যাকেই ভোট দেন, বিবেচনা করে দেবেন। কারণ এবারের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে।’

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ নির্বাচনী মাঠে কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। তবে জনগণ এসব অপচেষ্টা উপেক্ষা করছে। তিনি দাবি করেন, ‘চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষদিন হবে আগামী ১২ ফেব্রুয়ারি।’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘কোনো প্রলোভন, সুবিধা বা মিথ্যা আশ্বাসের বিনিময়ে যেন কেউ ভোট না দেন। চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিন—যিনি সত্যিকার অর্থেই এলাকার এবং দেশের পরিবর্তন ঘটাতে সক্ষম।’

তিনি বলেন, এবারের নির্বাচন শুধু সরকার গঠনের বিষয় নয়, এটি দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের নির্বাচন। তাই ভোটাধিকার প্রয়োগে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Nagad
Nagad