প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্, জানুয়রী ৩০, ২০২৬
সারাদিন ডেস্ক
কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতে কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার বৃহস্পতিবার ‘কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ, ২০২৬’ উপদেষ্টা পরিষদ বৈঠকে চূড়ান্ত ও নীতিগত অনুমোদন করেছেন। এই অধ্যাদেশের মূল লক্ষ্য হলো-ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গ, জেন্ডার পরিচয় বা জন্মস্থান নির্বিশেষে সকল মানুষের জন্য কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা।