Print

সারাদিন

শুক্রবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্, ফেব্রুয়ার ৫, ২০২৬

সারাদিন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনি ইশতেহার প্রকাশের তারিখ ঘোষণা করেছে বিএনপি। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দলটি তাদের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ও জনকল্যাণমুখী নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে জাতির সামনে তুলে ধরবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রাজধানীতে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন জানান, ইশতেহার প্রণয়নের যাবতীয় তাত্ত্বিক ও প্রায়োগিক কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, বিএনপি একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শুনে এসেছে। জনগণের সরাসরি অংশগ্রহণ ও মতামতের প্রতিফলন ঘটিয়েই এবারের ইশতেহার চূড়ান্ত করা হয়েছে, যা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে দলটির বিশ্বাস।

মাহদী আমিন আরও বলেন, বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’ ও ‘২৭ দফা’র মূল ভিত্তির আলোকে দেশব্যাপী যে কর্মসূচিগুলো পালন করা হয়েছে, সেগুলোর অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়গুলো ইশতেহারে গুরুত্ব পেয়েছে। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান, কৃষকের অধিকার, সুশাসন ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের বিষয়গুলো এতে প্রাধান্য দেওয়া হয়েছে।

Nagad
Nagad