Print

সারাদিন

নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে হাজির নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত: ৯:০৭ অপরাহন, ফেব্রুয়ার ৮, ২০২৬

সারাদিন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে নিজের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে হাজির হন।

আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদ এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছিল। এতে নাসীরুদ্দীনের মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানানো হচ্ছিল। কর্মসূচির শুরুতে যখন সবাই স্লোগান দিতে প্রস্তুতি নিচ্ছিল, তখনই চমক দিয়ে উপস্থিত হন নাসীরুদ্দীন।

স্থানীয়রা জানান, সেখানে উপস্থিত সবাইকে তার বক্তব্যের জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন। পরে সমাবেশে অবস্থান নিয়ে নিজের বক্তব্যও দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ছবি দ্রুত ছড়িয়ে পড়েছে। কেউ কেউ এটিকে তার রাজনৈতিক স্ট্যান্ট হিসেবে দেখলেও অনেকে নাসীরুদ্দীনের সাহস ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা হিসেবে গ্রহণ করেছেন।

ঘটনার পর নাসীরুদ্দীন নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার কথায় বা আচরণে যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।’

Nagad
Nagad