প্রকাশিত: ১:১০ অপরাহন, ফেব্রুয়ার ৯, ২০২৬
সারাদিন ডেস্ক
স্মার্টফোনে শুধু যোগাযোগ নয়, থাকে ব্যক্তিগত ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ব্যাংকিং অ্যাপ ও সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টসহ অসংখ্য সংবেদনশীল তথ্য। তাই ফোন হারানো বা চুরি হলে তথ্যের নিরাপত্তা সবচেয়ে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়ায়। তবে হাতে না থাকলেও দূর থেকেই ফোনের সব ডাটা মুছে ফেলা সম্ভব।
১. অ্যান্ড্রয়েড ফোন হারালে:
গুগলের ফাইন্ড মাই ডিভাইস ব্যবহার করে সব ডাটা ডিলিট করা যায়। প্রয়োজন: ফোনে গুগল অ্যাকাউন্ট লগইন থাকতে হবে এবং ইন্টারনেট চালু থাকতে হবে। অন্য ফোন বা কম্পিউটার থেকে ব্রাউজারে গুগল ফাইন্ড মাই ডিভাইস ওপেন করুন, লগইন করে হারানো ফোন সিলেক্ট করুন এবং Erase Device অপশন ক্লিক করুন।
২. আইফোন হারালে:
অ্যাপলের ফাইন্ড মাই আইফোন ফিচার ব্যবহার করুন। আইক্লাউডে অ্যাপল আইডি লগইন থাকতে হবে এবং ফাইন্ড মাই আইফোন অন থাকতে হবে। অন্য আইফোন বা কম্পিউটার থেকে আইক্লাউডে লগইন করে হারানো আইফোন সিলেক্ট করুন এবং Erase iPhone অপশন ব্যবহার করুন।
৩. ক্লাউড ব্যাকআপ থাকলে সুবিধা:
গুগল ফটোস বা আইক্লাউড ব্যাকআপ চালু থাকলে ফোন থেকে ডাটা মুছে গেলেও ক্লাউডে থাকা ছবি-ভিডিও নিরাপদ থাকবে। নতুন ফোনে লগইন করলেই এগুলো ফেরত পাওয়া যাবে।
৪. সোশ্যাল মিডিয়া ও ব্যাংকিং অ্যাপ সুরক্ষিত করুন:
ফোন হারানোর পর দ্রুত গুগল/অ্যাপল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করুন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ই-মেইল লগআউট করুন। মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সাময়িক ব্লক করুন। সিম কার্ড ব্লক করতে অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন।
৫. আগেভাগে সতর্ক থাকুন:
ফাইন্ড মাই ডিভাইস/ফাইন্ড মাই আইফোন চালু রাখা, শক্তিশালী স্ক্রিন লক ব্যবহার, নিয়মিত ক্লাউড ব্যাকআপ এবং গুরুত্বপূর্ণ ফাইল এনক্রিপ্ট করা বিপদ কমায়।