Print

সারাদিন

গোয়ায় অনুষ্ঠিত কিউএস ইন্ডিয়া সামিট ২০২৬-এ এআইইউবির অংশগ্রহণ

প্রকাশিত: ৪:৪১ অপরাহন, ফেব্রুয়ার ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ভারতের গোয়ায় অনুষ্ঠিত কিউএস ইন্ডিয়া সামিট ২০২৬-এ অংশগ্রহণ করেছে। আন্তর্জাতিক সম্পৃক্ততা জোরদার এবং বৈশ্বিক উচ্চশিক্ষা সহযোগিতায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই এই সম্মেলনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়টি।

গত ১ থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এই সামিটে এআইইউবির প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং জনসংযোগ বিভাগের প্রধান আবু মিয়া আকন্দ তুহিন।

তিন দিনব্যাপী আয়োজিত সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা অংশ নেন। সামিটে আন্তর্জাতিকায়ন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, উদ্ভাবন, গবেষণা সহযোগিতা এবং বৈশ্বিক র‍্যাংকিংসহ উচ্চশিক্ষা খাতের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এআইইউবির নেতৃত্বের এই অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়টির একাডেমিক উৎকর্ষ, বৈশ্বিক সংযোগ সম্প্রসারণ এবং শিক্ষা ও গবেষণায় মানোন্নয়নের কৌশলগত অগ্রাধিকারের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কিউএস ইন্ডিয়া সামিট ২০২৬-এ অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং আঞ্চলিক ও বৈশ্বিক উচ্চশিক্ষা সংলাপে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি আরও জোরালো করেছে এআইইউবি।

Nagad
Nagad