Print

সারাদিন

এআইইউবির প্রতিষ্ঠাতা হাসনা আবেদীনের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ১০:২৫ অপরাহন, ফেব্রুয়ার ১১, ২০২৬

সারাদিন ডেস্ক

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারপারসন হাসনা আবেদীনের ৯ম মৃত্যুবার্ষিকী বুধবার (১১ ফেব্রুয়ারি) পালিত হয়েছে।

মরহুমার পরিবার এবং এআইইউবি-এর পক্ষ থেকে বিশেষ দোয়া, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশের উচ্চ শিক্ষাক্ষেত্রে হাসনা আবেদীনের অবদান গভীরভাবে স্মরণীয়।

এআইইউবি পরিবার গভীর শ্রদ্ধার সঙ্গে মরহুমাকে স্মরণ করছে। সকল ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর রুহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।