Print

সারাদিন

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সারাদিন ডেস্ক

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ-এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে এবং এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।