Print

সারাদিন

এআইইউবি অংশগ্রহণ করল গ্লোবাল এআইএফওডি উইন্টার সামিটে

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ৪-৬ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এআই ফর ডেভেলপিং কান্ট্রিজ ফোরাম উইন্টার সামিটে অংশগ্রহণ করেছে।

উক্ত সামিটে এআইইউবির পক্ষে উপস্থিত ছিলেন ড. কারমেন জেড. লামাগনা, মেম্বার, বোর্ড অব ট্রাস্টিজ ও সাবেক ভাইস চ্যান্সেলর, এবং প্রফেসর ড. দীপ নন্দী, অ্যাসোসিয়েট ডিন, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সামিটের মূল উদ্দেশ্য হলো উন্নয়নশীল দেশগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তায় ন্যায্য ও সমতাভিত্তিক প্রবেশাধিকার নিশ্চিত করা।

প্রফেসর ড. দীপ নন্দী ‘How Can Developing Countries Build AI That’s Truly Ours?’ শীর্ষক প্যানেল সেশন সঞ্চালনা করেন, যেখানে তিনি এআই বিভাজন ও অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি উন্নয়ন নিয়ে বৈশ্বিক আলোচনায় নেতৃত্ব দেন। এছাড়া ড. লামাগনা ও প্রফেসর নন্দী এআইএফওডি’র প্রতিষ্ঠাতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে উন্নয়নশীল দেশগুলোর তাত্ত্বিক ও ব্যবহারিক এআই গবেষণার মধ্যে ব্যবধান কমানোর জন্য শক্তিশালী একাডেমিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

ড. লামাগনা বলেন, স্থানীয় প্রেক্ষাপটে এআই প্রযুক্তি প্রয়োগ করলে এটি টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি জানান, এআইইউবির ক্যাম্পাসে প্রায় ১৫ হাজার শিক্ষার্থীকে এআই প্রযুক্তির মাধ্যমে স্বল্পমেয়াদি বিদ্যুৎ চাহিদা ও সৌরশক্তি উৎপাদনের পূর্বাভাস প্রদান করা হচ্ছে, যা দক্ষ ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনায় সহায়ক।

এআইএফওডি উইন্টার সামিটে এআইইউবির সক্রিয় অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়টির গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনে বৈশ্বিক নেতৃত্বের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

Nagad
Nagad