Print

সারাদিন

২৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বইমেলা, প্রকাশকদের স্টল ভাড়া মওকুফ

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্, ফেব্রুয়ার ১৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

২০২৬ সালের একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অমর একুশে বইমেলা পরিচালনা কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বইমেলা পাঁচ দিন পেছিয়ে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়াও সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সচিব মো. মফিদুর রহমান এবং প্রকাশক প্রতিনিধিরা।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সভায় আসন্ন বইমেলা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি উপস্থাপন করেন। প্রকাশকদের বিভিন্ন দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে কমিটি নিম্নলিখিত সিদ্ধান্ত নিয়েছে:

বইমেলা ২৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত চলবে।

মেলায় অংশগ্রহণকারী প্রকাশক ও প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ।

২০২৬-এর বইমেলায় অংশগ্রহণকারী যেসব প্রকাশক ইতিপূর্বে স্টল বরাদ্দ নেননি, তারা ১৯ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে আবেদন করবেন। এরপর সন্ধ্যা ৬টায় স্টল বরাদ্দ করা হবে।

Nagad
Nagad

বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে প্রকাশকদের জন্য সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করা এবং মেলার প্রস্তুতিকে আরও কার্যকর করা হবে।