Print

সারাদিন

মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই: জামায়াত আমির

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সারাদিন ডেস্ক

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই।’ তিনি বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতিতে ভিন্নমতকে দমন না করে স্বাগত জানানোই উচিত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা—উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। নতুন রাজনৈতিক সংস্কৃতিতে ভিন্নমতকে দমন না করে স্বাগত জানানোই হোক।