Print

সারাদিন

ফ্যামিলি কার্ড আসছে: কারা পাবেন, আবেদনে কী লাগবে

প্রকাশিত: ৪:১৮ অপরাহন, ফেব্রুয়ার ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপের এই সময়ে সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে বিশেষ এই কার্ড চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

কী সুবিধা মিলবে

সরকারি সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। সহায়তার অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা নারীর ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিদ্যমান সামাজিক ভাতাগুলোর তুলনায় এই কর্মসূচির আওতায় সহায়তার পরিমাণ বেশি হতে পারে।

ডেটাবেস ও বাস্তবায়ন পরিকল্পনা
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হবে। এতে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষণ থাকবে, ফলে সহায়তা বিতরণে অনিয়ম ও মধ্যস্বত্বভোগী কমবে বলে আশা করা হচ্ছে।

প্রাথমিকভাবে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে উপকারভোগীর তালিকা প্রস্তুত করে সারা দেশে কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

আবেদনে যা লাগবে
যদিও আবেদন প্রক্রিয়া এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, তবে প্রাথমিক প্রস্তুতি হিসেবে নাগরিকদের নিচের কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে—
১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
২. পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৩. একটি সচল মোবাইল নম্বর

কোথায় আবেদন করবেন
পাইলট প্রকল্প শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে সরাসরি আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। পাশাপাশি দ্রুত ও সহজ আবেদনের জন্য একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও চলছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রতি পরিবারে একটি করে কার্ড ইস্যু করা হবে। এই কার্ডের মাধ্যমে মাসিক নগদ সহায়তা অথবা নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।

Nagad
Nagad