প্রকাশিত: ৩:০৬ অপরাহন, ফেব্রুয়ার ২৮, ২০২৬
সারাদিন ডেস্ক
ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর ফলে ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায়। ধারণা করা হচ্ছে, প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সময় এসব বিস্ফোরণ ঘটেছে তথ্য জানিয়েছে আল জাজিরা।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, সম্ভাব্য হুমকি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি সতর্ক করেন, ইরানের পাল্টা হামলার ঝুঁকি রয়েছে।
ইসরায়েল আকাশসীমা সব ধরনের বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করেছে এবং নাগরিকদের বিমানবন্দরে না যেতে বলা হয়েছে।
অন্যদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরান-এর কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স নিউজ এজেন্সি জানায়, ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, তেহরানে হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর কার্যালয়ের কাছাকাছি এলাকা।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে পৌঁছেছে এবং পাল্টা হামলার আশঙ্কা রয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন।