Print

সারাদিন

ভিশনের পণ্য কিনে আবারও ওমরাহ পালনের সুযোগ

প্রকাশিত: ৭:২৫ অপরাহন, মার্চ ৩, ২০২৬

জ্যেষ্ঠ প্রতিবেদক:

দেশের শীর্ষ শিল্পগ্রুপ আরএফএল গ্রুপ-এর ইলেকট্রনিক্স রিটেইল চেইন ভিশন এম্পোরিয়াম ‘উমরাহ কাফেলা অফার’-এর দ্বিতীয় সিজন শুরু করেছে।

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পাল (আরএন পাল)।

ক্যাম্পেইনের আওতায় ভিশন এম্পোরিয়ামের যেকোনো শোরুম থেকে ন্যূনতম ৫ হাজার টাকার পণ্য কিনলেই ক্রেতারা স্বয়ংক্রিয়ভাবে অফারে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রতি সপ্তাহে একাধিক ভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে এবং তাদের নাম ভিশন এম্পোরিয়ামের অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা করা হবে।

কর্তৃপক্ষ জানায়, মুসলিম বিজয়ীরা ওমরাহ পালনের সুযোগ পাবেন। অন্য ধর্মাবলম্বীরা ওমরাহ খরচের সমপরিমাণ অর্থমূল্যের পুরস্কার অথবা নিজ নিজ তীর্থস্থানে ভ্রমণের সুযোগ গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আর এন পাল বলেন, এটি আমাদের দ্বিতীয় আয়োজন। প্রথম সিজনে যাদের পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছিল, সবাইকে খুঁজে পাওয়া গেছে এবং নির্বাচন প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ ছিল। তিনি জানান, প্রতিটি র‍্যাফেল ড্র-তে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং পুরো কার্যক্রম ভিডিও ধারণ করা হয়েছে। আরএফএল গ্রুপে এটিই একমাত্র কর্মসূচি, যেখানে ব্যবস্থাপনা পরিচালক সরাসরি সম্পৃক্ত থাকেন।

আর এন পাল বলেন, ‘ভিশন এম্পোরিয়ামের উমরাহ কাফেলা সিজন-টু’ শুধু মুসলিমদের জন্য সীমাবদ্ধ নয়। হিন্দু ধর্মাবলম্বীরা চাইলে বৃন্দাবনসহ তাদের নিজ নিজ তীর্থস্থানে ভ্রমণের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট খরচ প্রতিষ্ঠান বহন করবে।

Nagad
Nagad

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি ধর্মপ্রাণ দেশ। ধর্মীয় অনুপ্রেরণামূলক এ উদ্যোগ প্রথম সিজনেই ব্যাপক সাড়া ফেলেছে। ২০২৫ সালে প্রথম সিজনে ২০ জন ভাগ্যবান ক্রেতা ওমরাহ পালনের সুযোগ পান।

ভিশন এম্পোরিয়ামের প্রধান পরিচালন কর্মকর্তা শামসুজ্জামান নয়ন বলেন, প্রথম বছরের ধারাবাহিকতায় এবার ‘উমরাহ কাফেলা অফার’ সিজন-২ এর মাধ্যমে ক্রেতাদের আরও কাছে পৌঁছাতে চায় প্রতিষ্ঠানটি। আশা করা হচ্ছে, এবারের আয়োজনও ব্যাপক সাড়া ফেলবে।

অনুষ্ঠানে আরএফএলের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, ভিশন এম্পোরিয়ামের বিপণন বিভাগের প্রধান মোহিত চক্রবর্তীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেষ পর্বে প্রথম সিজনের বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হয় এবং গণমাধ্যমকে এ উদ্যোগের সফল বাস্তবায়ন প্রচারের আহ্বান জানান আর এন পাল।