প্রকাশিত: ৭:১৩ অপরাহন, মার্চ ৪, ২০২৬
চট্টগ্রাম প্রতিনিধি:
পবিত্র কুরআনের হাফেজ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ কর্মসূচি পালন করেছে বোনানজা ক্লাব। একই সঙ্গে ক্লাবের ৮ম বর্ষপূর্তি উদযাপন ও বিশেষ বার্ষিক সম্মাননা-২০২৫ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩ মার্চ) নগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন- লায়ন মোস্তাক হোসাইন, ড. হাসমত আলী, ক্লাবের উপদেষ্টা ও তামাকুমন্ডি লেইন বণিক সমিতি-এর সভাপতি আবু তালেব, এবং স্বেচ্ছাসেবী কাজে ভূমিকার জন্য আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন ও কর্ণফুলী ইয়ুথ ফাউন্ডেশন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এনামুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ও মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ক্লাবের উপদেষ্টা মাহমুদুল হক, সাবেক কাউন্সিলর আরিফুল হক ডিউক, কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নুরশেদুল মামুন, সরকারি হাজী আবদুল বাতেন কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, পার্সিভ্যাল হিল ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি মিনহাজুল ইসলাম চৌধুরী এবং বাংলা লুক ডিজিটাল এজেন্সির সিইও ফরহাদুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ শাহেদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শফিউল হাসান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন ক্লাব সেক্রেটারি আতহার শিহাব জাকি ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব তানবিরুল ইসলাম তুষার। মোনাজাত পরিচালনা করেন বন্দরটিলা আলী শাহ সেন্ট্রাল মসজিদ-এর খতিব মাওলানা মহিউদ্দিন মাহবুব।
বক্তারা বলেন, সমাজের অবহেলিত হাফেজ ও এতিমদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেন আয়োজকরা।