Print

সারাদিন

মিথ্যা মামলা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের মুখ বন্ধ করা যাবে না: নাহিদ

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্, মার্চ ৯, ২০২৬

সারাদিন ডেস্ক

রিশালে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উদ্যোগে বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেলে বরিশালের হালিমা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আবারও হয়রানিমূলক মামলার সংস্কৃতি শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, ‘মামলা দিয়ে পাটওয়ারীদের মুখ বন্ধ করা যাবে না। একজন পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে।’

বিএনপিকে আওয়ামী লীগের মতো দেখতে চান না উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ফ্যাসিবাদবিরোধী দল হিসেবে পরিচিত। গণআন্দোলনে তাদের নেতাকর্মীরা রাজপথে ছিলেন। তবে বিএনপি যদি আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে এবং দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের আশ্রয় দেয়, তাহলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি বরিশালের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনে অনেক প্রার্থীকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে হারানো হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে তা মেনে নেওয়া হলেও স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি মেনে নেওয়া হবে না।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও বরিশাল বিভাগের নেতারা।

Nagad
Nagad

এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের বরিশাল বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।