Print

সারাদিন

পুলিশে ৪ হাজার উপপরিদর্শক নিয়োগের উদ্যোগ

প্রকাশিত: ১২:৫৯ অপরাহন, মার্চ ১০, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়াতে পুলিশে চার হাজার উপপরিদর্শক পদে নতুন নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে আজ একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশের সক্ষমতা ও সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যে পুলিশের বিভিন্ন ইউনিটে চার হাজার উপপরিদর্শক (নিরস্ত্র) পদ সৃষ্টির প্রস্তাব দিয়েছে পুলিশ অধিদপ্তর।

এই প্রস্তাবটি পর্যালোচনার জন্য মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বা তার প্রতিনিধি ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ), যুগ্মসচিব (পুলিশ–১ ও ২ অধিশাখা) এবং সংশ্লিষ্ট শাখার উপসচিবরা উপস্থিত থাকবেন।

Nagad
Nagad