Print

সারাদিন

স্টার টেকে কল সেন্টার নির্বাহী পদে নিয়োগ

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্, মার্চ ১১, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক কল সেন্টার নির্বাহী পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘জুনিয়র নির্বাহী/নির্বাহী-কল সেন্টার’ পদে পূর্ণকালীন ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: নির্বাহী-কল সেন্টার
চাকরির ধরন: পূর্ণকালীন

দায়িত্ব
নিয়োগপ্রাপ্তদের হটলাইন কল পেশাদারভাবে পরিচালনা করা, গ্রাহকের প্রশ্ন ও অভিযোগের সমাধান দেওয়া, পণ্যের তথ্য প্রদান, অনলাইন অর্ডার নিশ্চিত করা এবং সব ধরনের অভিযোগ ও অনুরোধের রেকর্ড সংরক্ষণ করতে হবে।

প্রয়োজনীয় দক্ষতা

প্রার্থীদের প্রযুক্তিপণ্য সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে কথা বলা ও লেখায় দক্ষ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে পারদর্শিতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং চাপের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে।

Nagad
Nagad

অভিজ্ঞতা

অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

নির্বাচনী প্রক্রিয়া

সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের পর লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।

সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা দুপুরের খাবার ও কফি সুবিধা, বছরে দুটি উৎসব ভাতা, মোবাইল বিল, বার্ষিক বেতন পর্যালোচনা, ছুটি নগদায়ন, স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা পাবেন। পাশাপাশি অর্জিত ছুটি, অসুস্থতাজনিত ছুটি, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, হজ ও ওমরাহ ছুটির সুবিধা রয়েছে।

কর্মস্থল

২৮ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বাংলামোটর, নাভানা জোহুরা স্কয়ার, ঢাকা।

আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ মার্চ ২০২৬ এর মধ্যে প্রত্যাশিত বেতন উল্লেখ করে জীবনবৃত্তান্ত [email protected]
ঠিকানায় পাঠাতে হবে। ইমেইলের বিষয় হিসেবে লিখতে হবে- ‘জুনিয়র নির্বাহী/নির্বাহী-কল সেন্টার’।