Print

সারাদিন

জুলাই সনদের আগে ডেপুটি স্পিকার নয়: জামায়াত সেক্রেটারি

প্রকাশিত: ৫:০৪ অপরাহন, মার্চ ১১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সিদ্ধান্তের আগে ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ গ্রহণ করতে চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমনটাই জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার চূড়ান্ত করার বিষয়ে জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিষয়টি জুলাই চার্টারের সঙ্গে সম্পর্কিত। অধিবেশন শুরু হলে তাদের সংসদ সদস্যরা এ বিষয়ে কথা বলবেন এবং বিরোধীদলীয় নেতা বিষয়টি তুলে ধরবেন। তিনি বলেন, অধিবেশন শুরু হলে সংস্কার এবং জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এসব বিষয়ে সিদ্ধান্তের আগে তারা ডেপুটি স্পিকার নিতে চান না।

এর আগে সকালে সংসদে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা বৈঠকে বসেন। সংসদে তাদের ভূমিকা ও বিভিন্ন রাজনৈতিক বিষয়ে সেখানে আলোচনা হয়।