Print

সারাদিন

নির্বাচনের মাধ্যমে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৪:৫২ অপরাহন, মার্চ ১৪, ২০২৬

সারাদিন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশের সংসদে স্বাভাবিক রাজনৈতিক বিতর্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মশিউর রহমান যাদু মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বাস্তবায়িত হয়েছে। ওই নির্বাচনে বিএনপি বিজয় লাভ করে সরকার গঠন করেছে। তিনি বলেন, ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, পরবর্তীতে তা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে আবারও সংসদীয় গণতন্ত্রের ধারা প্রতিষ্ঠিত হয়েছে।

জহির উদ্দিন স্বপন বলেন, সংসদে স্বাভাবিক তর্ক-বিতর্ক গণতান্ত্রিক রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। তবে কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক বিতর্ককে ‘মব কালচার’-এ পরিণত করার চেষ্টা করলে জাতি সতর্ক হয়ে ওঠে।

এ ধরনের প্রবণতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তথ্যমন্ত্রী।

Nagad
Nagad