প্রকাশিত: ৬:৫৩ অপরাহন, মার্চ ১৪, ২০২৬
সারাদিন ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিমানবন্দরে বাতিল হওয়া ফ্লাইটের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫-এ।
শনিবার (১৪ মার্চ) বিমানবন্দর সূত্র জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছে।
বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে আজকের তালিকায় রয়েছে-কুয়েত এয়ারওয়েজ ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইন্স (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাই দুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি।
ফ্লাইট বাতিলের এই পরিস্থিতি যাত্রীদের ভ্রমণে বিরূপ প্রভাব ফেলেছে।