প্রকাশিত: ১০:১৩ অপরাহন, মার্চ ১৯, ২০২৬
সারাদিন ডেস্ক
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে যুক্ত হতে যাচ্ছে নতুন মাত্রা। নগরীর জনপ্রিয় ভেন্যু সিকো এরিনা-য় শুরু হতে যাচ্ছে ‘বিকে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’।
দুই দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে খেলোয়াড় ও ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।আয়োজক কিষোয়ান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিতব্য
এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬টি দল অংশ নেবে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে-বোনানজা ক্লাব (এ ও বি), ফকির ফ্যাশন (ঢাকা), চট্টগ্রাম এলিট ক্লাব, পতেঙ্গা বলার্স, এফসি জেনন (ঢাকা), মাদার্শা একাদশ, ক্র্যানিওক্ল্যাস্টস এফসি (ঢাকা), ইডিইউ ড্রপ আউটস, ডাবল রেইনবো (ঢাকা), পতেঙ্গা ফুটবল ক্রীড়া চক্র, এভিএল (ঢাকা), টেনটিডি, এফসি ব্ল্যাক আউটস (ঢাকা), এজিএসআর স্পোর্টিং ক্লাব ও সাইফোর্স।
আগামী ২৬ মার্চ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। প্রথম দিন নক-আউট পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পরদিন ২৭ মার্চ হাই-ভোল্টেজ ফাইনালের মাধ্যমে শেষ হবে প্রতিযোগিতা।
আয়োজকদের একজন বলেন, ‘ফুটসাল বর্তমানে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই টুর্নামেন্টটি শুধু প্রতিযোগিতা নয়, বরং খেলোয়াড়দের প্রতিভা বিকাশের একটি বড় প্ল্যাটফর্ম।’
ঢাকা ও চট্টগ্রামের সেরা দলগুলোর এই মিলনমেলায় চট্টগ্রাম-এর সিকো এরিনা পরিণত হবে এক উৎসবমুখর ক্রীড়াঙ্গনে—এমনটাই প্রত্যাশা আয়োজকদের। ক্রীড়ামোদী দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন জমজমাট এই ফুটসাল লড়াই উপভোগের জন্য।