Print

সারাদিন

যেকোনো সময় মরে যেতে পারি-মাহির পোস্টে উদ্বেগ

প্রকাশিত: ৮:৪৭ অপরাহন, মার্চ ২৩, ২০২৬

সারাদিন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের মানসিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেত্রী সম্প্রতি ফেসবুকে লিখেছেন, ‘আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি।’

তবে পরবর্তী অংশে তিনি জানান, হঠাৎ কাছ থেকে কারও মৃত্যু প্রত্যক্ষ করার অভিজ্ঞতায় তিনি মানসিকভাবে ভীষণভাবে বিচলিত হয়ে পড়েছেন। মাহি লেখেন, ‘আমার সামনে এই মুহূর্তে যে হাঁটাহাঁটি করছে সেও একটু পরে মরে যেতে পারে। এত কাছ থেকে কারও মৃত্যু এর আগে তো কখনো দেখিনি, দম বন্ধ লাগতেসে।’

যদিও ঠিক কার মৃত্যু বা কী পরিস্থিতিতে তিনি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

মাহির এই পোস্টে জীবনের অনিশ্চয়তা ও মৃত্যুর আকস্মিক উপস্থিতি নিয়ে তার গভীর অনুভূতির প্রতিফলন দেখা গেছে। এদিকে ভক্তরা তার সুস্থতা কামনা করে সহমর্মিতা প্রকাশ করছেন।

Nagad
Nagad