Print

সারাদিন

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

প্রকাশিত: ২:৫০ অপরাহন, মার্চ ২৫, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৭ ডিসেম্বর সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

এরপর থেকে অ্যাটর্নি জেনারেলের পদটি শূন্য ছিল। নতুন নিয়োগের মাধ্যমে দেশের প্রধান আইন কর্মকর্তার পদে দায়িত্ব পেলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।