Print

সারাদিন

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ৫:৫৫ অপরাহন, মার্চ ২৮, ২০২৬

সারাদিন ডেস্ক

ড্রোন হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা। শনিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ছোট এই উপসাগরীয় দেশটিতে চালানো ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন। তবে রাডার ব্যবস্থাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা বিমান চলাচলে সাময়িক প্রভাব ফেলতে পারে।

এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ওমান উপকূলের কাছে একটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে।

আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, সালালাহ বন্দর থেকে বেশ দূরে একটি মার্কিন সামরিক সহায়ক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বন্ধুত্বপূর্ণ দেশ ওমান-এর সার্বভৌমত্বকে সম্মান করে ইরান।

বিশ্লেষকদের মতে, এ ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সূত্র: এএফপি

Nagad
Nagad