Print

সারাদিন

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: সংসদে মন্ত্রী

প্রকাশিত: ৮:১৫ অপরাহন, মার্চ ৩০, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, জনগণের স্বস্তি নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং বর্তমানে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, গত বছরের তুলনায় দেশে জ্বালানি সরবরাহ আরও বৃদ্ধি পেয়েছে। ফলে কোনো ধরনের ঘাটতির সৃষ্টি হয়নি।

তিনি আরও বলেন, বিশ্ব বর্তমানে এক অস্থির সময় পার করছে। আন্তর্জাতিক সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জ্বালানি পরিবহনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করেছে।

এ অবস্থার মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানান তিনি।

Nagad
Nagad