Print

সারাদিন

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৬ দিন ক্লাস, চলবে অনলাইনেও

প্রকাশিত: ৬:১৯ অপরাহন, মার্চ ৩১, ২০২৬

সারাদিন ডেস্ক

জ্বালানি সাশ্রয় ও বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে অনলাইন ও অফলাইন-দুই মাধ্যমেই পাঠদান চালু রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী বলেন, জ্বালানি সাশ্রয়ে সরকারের বিভিন্ন নির্দেশনার অংশ হিসেবে পাঁচ দিনের পরিবর্তে সপ্তাহে ছয় দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার চিন্তা করা হচ্ছে। বিশেষ করে মহানগর এলাকায় অনলাইনভিত্তিক ক্লাস চালুর পরিকল্পনা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা মহানগরের স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে সপ্তাহে ছয় দিন ক্লাস পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন অফলাইনে পাঠদান কার্যক্রম চলবে।

তারা জানান, প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী এই সিদ্ধান্তে পরিবর্তন আনা হতে পারে। শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে ক্লাস নেবেন এবং জোড়-বিজোড় দিনের ভিত্তিতে অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনা করা হবে।

Nagad
Nagad