Print

সারাদিন

সব ব্যাংকে জুনের মধ্যে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ

প্রকাশিত: ৫:০৯ অপরাহন, এপ্রিল ১, ২০২৬

সারাদিন ডেস্ক

রাজস্ব বাড়ানো ও নগদবিহীন লেনদেন প্রসারে দেশের সব ব্যাংককে আগামী জুনের মধ্যেই বাংলা কিউআর অ্যাপস চালুর নির্দেশ দিয়েছেন মোস্তাকুর রহমান।

বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক–এ ইলেকট্রনিক মিডিয়ার বিজনেস এডিটরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনার কথা জানান।

গভর্নর বলেন, রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে এ ধরনের প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও জানান, খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোকে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

গভর্নরের মতে, বাংলা কিউআর কোড চালুর মাধ্যমে নগদবিহীন লেনদেন বাড়বে, যা রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত জাতীয় কিউআর ব্যবস্থা ‘বাংলা কিউআর’ ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে সহজেই ডিজিটাল পেমেন্ট করা যায়। এই স্পর্শবিহীন প্রযুক্তিতে লেনদেন দ্রুত ও নিরাপদ হওয়ায় এটি আর্থিক খাতে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

Nagad
Nagad