প্রকাশিত: ৭:২৮ অপরাহন, এপ্রিল ১, ২০২৬
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারের ধরণে পরিবর্তন আসছে। এখন ব্যবহারকারীরা শুধু ফিচার নয়, বরং একটি ফোন দৈনন্দিন জীবনে কতটা কার্যকরভাবে কাজ করতে পারে-সেই অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই পরিবর্তনের মধ্যেই বাজারে এসেছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ, যা ডিজাইন, পারফরম্যান্স ও ব্যবহারযোগ্যতার ভারসাম্য নিয়ে আলোচনায় রয়েছে।
ইনফিনিক্স জানায়-সিরিজটির ডিজাইনে রাখা হয়েছে আধুনিক ও পরিমিত মেটালিক ফিনিশ, যা হাতে আরামদায়ক অনুভূতি দেয়। পাশাপাশি অ্যাকটিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ও সূক্ষ্ম লাইটিং ডিজাইন ফোনটিকে আলাদা পরিচয় দিয়েছে, তবে অতিরিক্ত ঝলমলে নয়। টেকসই ব্যবহারের জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৭ আই এবং আইপি৬৫ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স যুক্ত করা হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারে সুরক্ষা নিশ্চিত করে।
পারফরম্যান্সের দিক থেকে ইনফিনিক্স নোট ৬০ প্রো-তে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ প্রসেসর এবং নোট ৬০ মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট, যা দৈনন্দিন কাজ ও মাল্টিটাস্কিংয়ে স্থিতিশীল অভিজ্ঞতা দিতে লক্ষ্য করে।
ব্যবহারকারীদের জন্য ক্যামেরা ও ব্যাটারিও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে রাখা হয়েছে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওআইএস নাইট মাস্টার এআই ক্যামেরা এবং ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারে সহায়তা করে।
মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে এখন ফিচারভিত্তিক প্রতিযোগিতার চেয়ে সম্পূর্ণ ব্যবহার অভিজ্ঞতা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই প্রেক্ষাপটে ইনফিনিক্স নোট ৬০ সিরিজকে বাজারের এই পরিবর্তনের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে ডিজাইন, পারফরম্যান্স ও দৈনন্দিন ব্যবহার একসঙ্গে গুরুত্ব পাচ্ছে।