Print

সারাদিন

শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

প্রকাশিত: ৩:৫৫ অপরাহন, এপ্রিল ২, ২০২৬

সারাদিন ডেস্ক

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১১ দলীয় ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক শেষে বিষয়টি জানানো হয়। সংগঠনটি জানিয়েছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী ৭ এপ্রিল ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সরকার সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার সংবিধানে শুধু সংশোধনী আনতে চায়। রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই।

Nagad
Nagad