Print

সারাদিন

ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী ঋদ্ধি

প্রকাশিত: ৭:১২ অপরাহন, এপ্রিল ৪, ২০২৬

সারাদিন ডেস্ক

ছিনতাইকারীর আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি এবং তার বাবা মনজুর মোরশেদ নয়ন। রাজধানীর আগারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, থিয়েটার স্কুল থেকে ফেরার পথে চলন্ত অটোরিকশায় থাকাকালে ছিনতাইকারীরা তাদের ব্যাগ টান দেয়। এতে রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং দুজনই আহত হন।

আহত অবস্থায় বর্তমানে তারা মিরপুরের ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঋদ্ধির দাঁতে আঘাত লেগেছে এবং তার বাবা পায়ে গুরুতর ব্যথা পেয়েছেন বলে জানা গেছে।

ঋদ্ধির মা, সাংবাদিক রিফাত আনোয়ার জানান, থিয়েটার স্কুল থেকে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তারা।

উল্লেখ্য, ঋদ্ধি ২০২০ সালে ‘গণ্ডি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

Nagad
Nagad