Print

সারাদিন

দেশে এলো ইন-বিল্ট এআই সুবিধার ফ্রেঞ্চ-ডোর ফ্রিজ ‘আরএফ৫৯’

প্রকাশিত: ৪:৪১ অপরাহন, এপ্রিল ৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

দেশের বাজারে প্রথমবারের মতো ইন-বিল্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ-ডোর রেফ্রিজারেটর ‘আরএফ৫৯’ উন্মোচন করেছে স্যামসাং। আধুনিক এআই প্রযুক্তি, স্মার্ট কানেক্টিভিটি এবং বিদ্যুৎ সাশ্রয়ী ফিচারের সমন্বয়ে নতুন এই ফ্রিজ স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সে নতুন মাত্রা যোগ করেছে।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর গুলশান-২-এ র‍্যাংগস ই-মার্ট শোরুমে আয়োজিত এক অনুষ্ঠানে পণ্যটি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিকস বিভাগের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া র‍্যাংগস ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শাহরিয়ার বিন লুৎফর বলেন, বিশ্বব্যাপী জনপ্রিয় আরএফ৫৯ রেফ্রিজারেটরটি বাংলাদেশের গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে, যা দৈনন্দিন জীবনকে আরও সহজ ও আরামদায়ক করবে। গ্রাহকদের বিদ্যুৎ সাশ্রয় ও আধুনিক ফিচারের চাহিদা মাথায় রেখেই পণ্যটি তৈরি করা হয়েছে।

নতুন এই ফ্রিজে রয়েছে ‘এআই এনার্জি মোড’, যা ব্যবহারকারীর ব্যবহারের ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ খরচ কমাতে সহায়তা করে। এছাড়া ‘স্মার্টথিংস’ কানেক্টিভিটির মাধ্যমে স্মার্টফোন অ্যাপ ব্যবহার করে দূর থেকেই ফ্রিজ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা যাবে।

ফ্রিজের দরজা খোলা থাকলে বা তাপমাত্রার পরিবর্তন হলে তাৎক্ষণিক নোটিফিকেশন পাওয়া যাবে। পাশাপাশি ‘পাওয়ার কুল’ ও ‘পাওয়ার ফ্রিজ’ ফিচারের মাধ্যমে দ্রুত ঠান্ডা করার সুবিধাও রয়েছে।

Nagad
Nagad

আরএফ৫৯ মডেলে ‘স্পেস-ম্যাক্স’ প্রযুক্তি ব্যবহারের ফলে বাহ্যিক আকার অপরিবর্তিত রেখে ভেতরে ৬৪৯ লিটারের বিশাল ধারণক্ষমতা নিশ্চিত করা হয়েছে। আধুনিক ‘বিস্পোক’ ফ্ল্যাট-ডোর ডিজাইন রান্নাঘরের সঙ্গে সহজেই মানিয়ে যায়।

গ্রাহকরা দেশজুড়ে র‍্যাংগস ই-মার্টের শোরুম থেকে নতুন এই রেফ্রিজারেটরটি সরাসরি দেখার ও কেনার সুযোগ পাবেন।