Print

সারাদিন

একনেকে ৬ প্রকল্প অনুমোদন, ২টি স্থগিত

প্রকাশিত: ৭:১৩ অপরাহন, এপ্রিল ৬, ২০২৬

সারাদিন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে দুটি প্রকল্প পরবর্তী পর্যালোচনার জন্য স্থগিত রাখা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এই সভায় মোট আটটি প্রকল্প নিয়ে আলোচনা হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, সভার আলোচ্যসূচিতে মোট ১৯টি প্রকল্প ছিল। তবে সময়স্বল্পতার কারণে প্রথম ধাপে আটটি প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছয়টি অনুমোদন পায় এবং বাকি দুটি পর্যালোচনার জন্য রাখা হয়। আগামী সপ্তাহে বাকি প্রকল্পগুলো নিয়ে পুনরায় আলোচনা হবে।

দীর্ঘদিন ধরে একনেক সভা শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলেও এবার তা পরিবর্তন করে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা ও প্রশাসনিক সুবিধার কারণে এ পরিবর্তন আনা হয়েছে।