Print

সারাদিন

হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১,২৮২

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্, এপ্রিল ৭, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে আক্রান্ত হয়েছে ১,২৮২ শিশু। তবে এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২ জনের এবং নিশ্চিত আক্রান্ত হয়েছে ১৮০ জন।

সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে ৫ হাজার ৯৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ১,০৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

একই সময়ে হাম সন্দেহে মারা গেছে ১১৮ শিশু। তবে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২০ জনের।

পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। এই বিভাগে মোট আক্রান্ত হয়েছে ৩,৬৫২ শিশু, যার মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত ৬১১ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে মারা যাওয়া দুই শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Nagad
Nagad