Print

সারাদিন

নিয়োগ দেবে মেরী স্টোপস, বেতন ৫০ হাজার টাকা

প্রকাশিত: ৫:২১ অপরাহন, এপ্রিল ৮, ২০২৬

সারাদিন ডেস্ক

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেরী স্টোপস বাংলাদেশ তাদের ইন্টারনাল অডিট বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটিতে অফিসারপদে যোগ্য প্রার্থী খুঁজছে। গত ৬ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১২ এপ্রিল ২০২৬ পর্যন্ত।

যোগ্যতা ও অভিজ্ঞতা

বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিসার (ইন্টারনাল অডিট) পদের জন্য আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর অন্তত ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন।

বেতন ও সুযোগ-সুবিধা

Nagad
Nagad

নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন হবে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে।

কর্মস্থল

ঢাকা

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের জনপ্রিয় অনলাইন জব পোর্টাল ‘বিডিজবস’-এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শেষ সময় আগামী ১২ এপ্রিল ২০২৬।

সূত্র : বিডিজবস