Print

সারাদিন

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:২৪ অপরাহন, এপ্রিল ৮, ২০২৬

সারাদিন ডেস্ক

সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।

এই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৮ জন শিশু। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ২১ জন শিশু।

এ পর্যন্ত দেশে হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৯ জনে। আর সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭ হাজার ৫৭৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ২৪১ জন।

Nagad
Nagad

এদিকে, বাগেরহাটে নতুন করে একজন হামের রোগী শনাক্ত হয়েছে বলেও জানা গেছে।