Print

সারাদিন

এইচএসসি পাসে চাকরি দিচ্ছে ওয়ালটন, আবেদন ২০ এপ্রিল পর্যন্ত

প্রকাশিত: ৫:৫০ অপরাহন, এপ্রিল ১২, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘হোম অ্যাপ্লায়েন্স’ বিভাগে ‘এরিয়া সেলস ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা ও অভিজ্ঞতা

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
প্রার্থীর বয়সসীমা ২৮ থেকে ৩৪ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল দেশের যেকোনো স্থান।

আবেদনের শর্ত

Nagad
Nagad

এ পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীকে ফুল-টাইম ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিডিজবস প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়

আগামী ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।