Print

সারাদিন

১ মে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

প্রকাশিত: ১১:৪৪ অপরাহন, এপ্রিল ২৩, ২০২৬

সারাদিন ডেস্ক

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। আগামী ১ মে দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নজরুল ইসলাম খান বলেন, দেশের অর্থনীতি ও দৈনন্দিন জীবনে শ্রমজীবী মানুষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি সবসময় শ্রমজীবী মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে শ্রমজীবী মানুষের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে। ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, ১ মে’র সমাবেশ থেকে শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি ও প্রয়োজনীয়তার বিষয়গুলো সরকারপ্রধানের কাছে তুলে ধরা হবে।

Nagad
Nagad

সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজধানী ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক শ্রমিক এতে অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।