Print

সারাদিন

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আরও ৩ সপ্তাহ

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্, এপ্রিল ২৪, ২০২৬

সারাদিন ডেস্ক

ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে হোয়াইট হাউসের ওভাল অফিসে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এ ঘোষণা দেন তিনি। এ তথ্য জানিয়েছে BBC।

ট্রাম্প জানান, হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতরাও আলোচনায় অংশ নেন।

বৈঠককে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে ট্রাম্প বলেন, লেবাননকে হিজবুল্লাহর প্রভাব থেকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে।

তিনি আরও জানান, শিগগিরই হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে আমন্ত্রণ জানানো হবে।

বর্ধিত এই তিন সপ্তাহের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তির খসড়া তৈরির আশা করা হচ্ছে। এর আগে ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া ১০ দিনের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে সময় বাড়ানোর ঘোষণা এলো।

Nagad
Nagad

ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসরায়েল-লেবানন সীমান্তে শান্তি বজায় রাখতে এই পদক্ষেপকে ট্রাম্প প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।