Print

সারাদিন

জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:০৪ অপরাহন, এপ্রিল ২৮, ২০২৬

সারাদিন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ উদ্বোধন ঘোষণা করেন।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’। দরিদ্র, নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আইনগত অধিকার নিশ্চিত করতে সরকার এ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করছে।

দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আইন ও বিচার বিভাগের উদ্যোগে জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে সচেতনতামূলক সভা, র‌্যালি ও প্রচারণা কার্যক্রম চলছে।

দেশের অসচ্ছল জনগণের জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে জাতীয় আইনগত সহায়তা সংস্থা, যা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। এ উদ্যোগের ফলে ইতোমধ্যে বহু মানুষ বিনাশুল্কে আইনি সহায়তা পাচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিচার বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Nagad
Nagad