Print

সারাদিন

মেয়াদ শেষে ৬ মাস ভিভিআইপি সুবিধায় থাকবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ৬:২১ অপরাহন, এপ্রিল ২৮, ২০২৬

সারাদিন ডেস্ক

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা-তাদের দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগের পর দেশের অভ্যন্তরে ছয় মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে বিবেচিত হবেন।

গত ২২ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’-এর ধারা ২(ক) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগের তারিখ থেকে ছয় মাসের জন্য ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হলো।’

এতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১০ ফেব্রুয়ারি জারি করা আরেকটি প্রজ্ঞাপন বহাল থাকবে। ওই প্রজ্ঞাপনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এক বছরের জন্য ভিভিআইপি ঘোষণা করা হয়েছিল।

এর ফলে ড. ইউনূসের ক্ষেত্রে আগের ঘোষণা কার্যকর থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে দায়িত্ব গ্রহণ করা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার ক্ষেত্রে পদত্যাগ বা দায়িত্ব হস্তান্তরের পর ছয় মাসের ভিভিআইপি সুবিধা প্রযোজ্য হবে।

Nagad
Nagad