প্রকাশিত: ৫:২৪ অপরাহন, মে ২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে সেমিনার ও র্যালির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ওয়ার্ল্ড আইপি ডে ২০২৬। ২৬ এপ্রিল ‘আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনটি পালন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন স্পোর্টস: লিগ্যাল অ্যান্ড কমার্শিয়াল ইন্টারসেকশনস’ শীর্ষক সেমিনারে ক্রীড়া খাতে মেধাস্বত্বের গুরুত্ব তুলে ধরা হয়। সেমিনারে মেধাস্বত্বের আইনি সুরক্ষা, উদ্ভাবন প্রসার এবং বাণিজ্যিক সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মির্জা গোলাম সারোয়ার, পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি)-এর উপপরিচালক (পেটেন্ট)। অনুষ্ঠানের উদ্বোধন করেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান এবং সমাপনী বক্তব্য দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম।
সেমিনার শেষে এআইইউবি ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়, যা মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।