Print

সারাদিন

হাম ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ

প্রকাশিত: ৫:১৫ অপরাহন, মে ৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গ নিয়ে ১০ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল এবং বাকি ৯ জন এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নিয়ে ১৫ মার্চ থেকে আজ রোববার (৩ মে) পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ২৪৪ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হওয়া রোগী মারা গেছেন ৫০ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে ২৯৪ জনের মৃত্যু হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে এক হাজার ১৬৬ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ৯৫ জন।

এদিকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮১৬ জন। আর সব মিলিয়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৯০ জন।

Nagad
Nagad